নিষিদ্ধ সময়ে জাটকা শিকার, ৬ জেলের ২ বছরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ১৮:০০আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৮:০৫

দণ্ডপ্রাপ্ত ছয় জেলে চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা নিধনের দায়ে ছয় জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন– উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝিকান্দি এলাকার কালু মাতাব্বরের ছেলে রিপন মাতাব্বর (২৫), মাইনুদ্দিন সর্দারের ছেলে রাজন সর্দার (২০), হাজীকান্দি এলাকার খোকন চৌকিদারের ছেলে শাহ আলম চৌকিদার (১৯), জয়নাল হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২২), হানিফা খানের ছেলে উজ্জ্বল খান (২২), মৃত রোকসান পাটওয়ারীর ছেলে রতন পাটওয়ারী (১৮)।

এর আগে ভোর ৬টার দিকে হাইমচরে কর্মরত কোস্টগার্ড টহল সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার মাঝিকান্দি এলাকায় মেঘনা নদী থেকে জাটকা শিকার করার সময় জেলেদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ইউএনও বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধনের অপরাধে আইন অনুযায়ী তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য,  ইলিশের পোনা জাটকা রক্ষায় সরকার ঘোষিত দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১ মার্চ থেকে। এ দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি