ট্রাকের পেছনে বাসের ধাক্কা

উইলস লিটলের শিক্ষিকার হাত বিচ্ছিন্ন, ১৫ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৫:৪৫আপডেট : ১০ মার্চ ২০২০, ১৮:০৮

দুর্ঘটনার শিকার বাস গোপালগঞ্জে দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা সফরে আসা একটি বাস। এই বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ফাহিমা বেগম নামে এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় ওই বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থী। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার শিকার বাস

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগায়। এতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়

শেষ খবর পাওয়া পর্যন্ত হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই শিক্ষিকাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালের আহত রোগীদের খোঁজ খবর নেন।

উইলস লিটলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। এই সফরে ১০৫ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক ও চার জন অফিস স্টাফ ছিলেন। গুরুতর আহত শিক্ষককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত অনেককেই গোপালগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের