শিবিরের দাবি করোনা নিয়ে মিটিং, পুলিশের দাবি নাশকতা

নাটোর প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৯:০৭আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:২১

জেলা শিবিরের প্রেস রিলিজ নাটোরের সিংড়া উপজেলায় জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিংড়া পৌর শহরের চকগোপাল মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদিকে শিবিরের পক্ষ থেকে ২৫-৩০ জন নেতাকর্মী আটক হওয়ার কথা নিশ্চিত করে দাবি করা হয়, তারা করোনা ভাইরাস বিষয়ে মিটিং করছিল।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, নাশকতা সৃষ্টির জন্য গোপন মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ অভিযান চালায়। এসময় ওই জামায়াত-শিবিরকর্মীদের আটক করা হয়।

তবে জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন স্বাক্ষরিত এক প্রেস রিলিজে গ্রেফতার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। প্রেস রিলিজে বলা হয়েছে, ‘ছাত্রশিবিরের কর্মীদের করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনামূলক ও সমাজকল্যাণমূলক শিক্ষা সভা হচ্ছিল। সেখান থেকে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে, যা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান ছাত্রশিবিরের এ নেতা।

তবে শিবিরের দাবি অস্বীকার করে ওসি বলেন, ‘নাশকতার পরিকল্পনা করার গোপন তথ্যে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে