চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে সৌদিফেরত নারী আইসোলেশনে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৯:৪৯আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আশুরা বেগম (৬৫) নামে সৌদি আরব ফেরত এক নারীকে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা মো. জামাল শুভ এ তথ্য জানান।

আশুরা বেগম উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত ৩১ জানুয়ারি আশুরা বেগম ওমরা পালনের জন্য দুবাই হয়ে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

ডা. আবু হেনা মো. জামাল শুভ জানান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান