সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা সদস্য নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ১৯:৩৯আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:০২

 মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত মনির উল্লাহ (২৫) নাইক্ষ্যংছড়ির নো-ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। সোমবার (১৬ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারেন, সেজন্য সীমান্তে মিয়ানামারের বিজিপি স্থলমাইন পুঁতে রেখেছে। সোমবার সকালে কাঠ কুড়াতে গেলে স্থলমাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়।’

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক শীর্ষ কর্মকতা বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ’

মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যুর খবর নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিরো লাইনে মিয়ানমারে অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে, যা আমাদের আওতার বাইরে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী