নিষেধাজ্ঞা না মেনে লোক ডেকে নাতির আকিকা, ইউপি সদস্যের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ২০:৫৬আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:০৬

করোনা ঝুঁকির মধ্যে ইউপি সদস্যের বাড়িতে আকিকার অনুষ্ঠান করায় ভণ্ডুল করে দেন বাসাইল ইউএনও

করোনা সংক্রমণ এড়াতে গণ জমায়েতের ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। কিন্তু, এ নির্দেশনা না মেনে বাড়িতে নাতির আকিকা অনুষ্ঠানের আয়োজন করায় এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালানোর পর তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যৌতুকী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম আমিনুল ইসলাম। অভিযানের সময় গ্রেফতার এড়াতে বাড়ি থেকে পালিয়ে যান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তারাবাড়ী, যৌতুকী ও মটরশ্বরের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম গরু জবাই করে আকিকার দাওয়াতের আয়োজনের পরিকল্পনা করেন। শনিবার বিষয়টি জানতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না করোনা পরিস্থিতির মধ্যে সরকারি ঘোষণা স্মরণ করিয়ে দিয়ে তাকে অনুষ্ঠান করতে নিষেধ করেন।

ইউপি সদস্যের বাড়িতে বিশাল আয়োজন থামাতে যান ইউএনও

কিন্তু ওই ইউপি সদস্য ইউএনও’র নিষেধ অমান্য করে রবিবার অনুষ্ঠানের আয়োজন করেন। নিষেধ অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করার খবর পেয়ে ইউএনও ইউপি সদস্য আমিনুল ইসলামের বাড়িতে হাজির হন। এসময় আমিনুল কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। সেখান থেকে ইউপি সদস্যের এক আত্মীয় ও এক বাবুর্চিকে আটক করে ইউএনও’র কার্যালয়ে নেওয়া হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিকালে ইউপি সদস্য আমিনুল ইসলাম ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হন। সেখানে আমিনুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, ‘ওই ইউপি সদস্যকে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি নিষেধ অমান্য করে এই অনুষ্ঠানের আয়োজন করেন। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অনুষ্ঠানে আসা ব্যক্তিদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের