বিদেশফেরত সন্দেহে গণপিটুনি

বরিশাল প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ০৯:২২আপডেট : ২৩ মার্চ ২০২০, ০৯:৩৭

বরিশাল বরিশালের উজিরপুর উপজেলায় কুচিয়ারপাড় গ্রামে বেড়াতে এসে গণপিটুনির শিকার হয়েছেন শরীয়তপুর জেলা থেকে বেড়াতে আসা আশীষ মন্ডল (৫০) নামের এক ব্যক্তি। বিদেশফেরত সন্দেহে তাকে মারধর করে গ্রামবাসী। আশীষ তার বাড়ি পেয়ারপুর গ্রামে ফিরে যাওয়ার অঙ্গীকার করলে গ্রামবাসী তাকে ছেড়ে দেয়।

কুচিয়ারপাড় গ্রামের একাধিক বাসিন্দা জানান, রবিবার ওই এলাকায় আসেন আশীষ। তাকে পথরোধ করে তার বড়ি কোথায় জানতে চাওয়া হলে তিনি শরীয়তপুর থেকে এসেছেন বলে জানান। আরও জানান, কুচিয়ারপাড় গ্রামে তার স্বজন নিত্যনন্দ দেউরির বাড়িতে যাবেন। বিদেশফেরত কি-না জানতে চাইলে আশীষ ভয়ে অসংলগ্ন কথা বললে গ্রামবাসী গণপিটুনি দেয়।

তারা আরও জানান, শরীয়তপুর, ফরিদপুর এবং মাদারীপুরে অনেক বিদেশ ফেরত মানুষ অবস্থান করছে শুনে তারা আতঙ্কের মধ্যে আছেন। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন না মানার খবরও তারা শুনছেন। তাই ওই ব্যক্তিও বিদেশ ফেরত মনে করে তাকে মারধর করা হয়। 

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, ‘শরীয়তপুর থেকে বেড়াতে আসা আশীষ মন্ডলকে বিদেশফেরত মনে করে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে কিছু গ্রামবাসী। বিষয়টি জানতে পেরে আমি মোবাইলে আশীষ ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাকে ছাড়িয়ে দেই। এরপর আশীষ তার স্বজনের বাড়িতে না গিয়ে শরীয়তপুরে তার বাড়িতে ফিরে যান।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম্পিউটার দোকানে জাল এনআইডি তৈরি, ধরা মাত্রই দেড় বছরের জেল
কম্পিউটার দোকানে জাল এনআইডি তৈরি, ধরা মাত্রই দেড় বছরের জেল
একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলো ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলো ষষ্ঠ স্ত্রী
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি