ভারত থেকে ফিরে হোম কোয়ারেন্টিন না মানায় দুই ব্যক্তিকে জ‌রিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০৩:১৬আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৪:০৪

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীর রাতইল ইউনিয়নের ভাদুলিয়া ও খইলশা খালি গ্রামের দুই ব্যক্তি হোম কোয়ারেন্টিন আইন না মেনে যেখানে সেখানে ঘুরে বেড়ানোয় তাদের সোমবার (২৩ মার্চ) বিকেলে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই দুই ব্যক্তি সম্প্রতি ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিন নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে, মহল্লায় ঘুরে বেড়াচ্ছিলেন। এমন অভিযোগের সত্যতা পেয়ে দুই জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ।

অন্যদিকে, কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে আজ সোমবার ৬ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের একই বিচারক।

জানা গেছে, ওই বাজারে কাঁচামালের দাম বেশি নেওয়ায় ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫শ’ টাকা এবং মাস্কের দাম বেশি রাখায় এক ঔষধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে