সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ১১:০৫আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:১৯

বাস চলাচল বন্ধ (ফাইল ছবি) করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতি। সোমবার রাতে সিরাজগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ এই তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় আপাতত চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আমাদের বাস চলাচল বন্ধ আছে। তবে দেশের অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে যাত্রীর সংখ্যাও কমে গেছে। আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার যখনই বাস বন্ধের নির্দেশনা দেবে তাৎক্ষণিক তা বন্ধ করে দেবো।’

সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জানান, ‘আমরা যাত্রীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। বাসে ওঠার আগে যাত্রীদের হাত-মুখ পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সিরাজগঞ্জে ব্যাবসায়ীদের মাঝে সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনা ভাইরাস সচেতনতায় সিরাজগঞ্জ সদর থানা, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট ৪২১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১৪ দিনের মেয়াদ পার হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে ছয় জনকে মুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলায় করোনা ভাইরাস সচেতনতায় জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল খোলা হয়েছে। সেখান থেকে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে বলে দাবি করেছেন সিভিল সার্জন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের