হাসপাতাল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, বিজিবি সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৪:১৮আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৪:১৮

বান্দরবান

চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার জন। নিহত বিজিবি সদস্যের নাম মো. আল-আমিন (৩৩)। তিনি বড় কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক।

বুধবার (২৫ মার্চ) সকালে বান্দরবান-চট্টগ্রামের প্রধান সড়কের কসাই পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ, রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম।

জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মো. আল আমিন মারা যান।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সকাল ৬টার দিকে বিজিবির সদস্যরা বিআরটিসি'র একটি খাদ্যবোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিলেন। পথে কসাই পাড়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা গেছেন।

হাসপাতাল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, বিজিবি সদস্য নিহত হাসপাতাল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, বিজিবি সদস্য নিহত

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী