৮ ফার্মেসি মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ০১:৫০আপডেট : ২৬ মার্চ ২০২০, ০১:৫৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযান টাঙ্গাইলে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বিক্রির অপরাধে আটটি ফার্মেসির মালিককে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) বিকালে শহরের সাবালিয়া এলাকায় অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল এ জরিমানা আদায় করেন।

তাপস পাল বলেন, ‘করোনা প্রতিরোধক সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাফি মেডিক্যালকে ২০ হাজার, রাজীব মেডিক্যালকে ১০ হাজার, সেবা মেডিক্যালকে ১৫ হাজার, অনীক মেডিক্যালকে ৫ হাজার, রাজধানী মেডিক্যালকে ২০ হাজার, শ্রাবণ মেডিক্যালকে ৪০ হাজার, শাহ আলম মেডিক্যালকে ২৫ হাজার এবং মা মেডিক্যালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ফার্মেসির মালিকদের সতর্ক করা হয়।’

এ সময় টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান, জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক ডা. নারগিস আক্তার উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান