বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২৩:৩১আপডেট : ২৭ মার্চ ২০২০, ২৩:৪৫

স্বজনদের আহাজারি। বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের সালাম হাওলাদারকে (৫৫) প্রতিবেশীরা শত্রুতার জেরে মারধর করে হত্যা করেছে বলে দাবি তার স্বজনদের। বেলা ১২টার দিকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উমামা হক সেই কৃষককে মৃত ঘোষণা করেন।

নিহত সালাম হাওলাদারের দুই ছেলে মিলন ও মিজান হাওলাদার জানান, তাদের বাড়ি সংলগ্ন একটি মৎস্য ঘের নিয়ে প্রতিবেশী তাদের পিতার চাচাতো ভাই হেলাল হাওলাদারের সঙ্গে বিরোধ ছিল। সকালে ওই জমিতে মাটি কাটতে গেলে, হেলাল ও তার ভাগ্নে লাল মিয়া তাদের পিতাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে তারা দাবি করেন।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেলাল হাওলাদার। তিনি বলেছেন, ‘মাটি কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। ওই সময় সালাম হাওলাদার হঠাৎ পড়ে যান। সে হয়তো স্ট্রোক করে মারা গেছে। তাকে মারধর করা হয়নি। ’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম