সিমেন্টবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরতে গিয়ে নিহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ০৮:২৬ আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৪:৫১

টাঙ্গাইলে উল্টে যাওয়া ট্রাক টাঙ্গাইলে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বগুড়ার ধুপচাচিয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আলেক (৪৫), একই জেলার আনছার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩০), রংপুর জেলার ষটিবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) এবং টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা জুলহাস (৫০)। নিহত অন্য দুই যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইলে উল্টে যাওয়া ট্রাক থেকে ছড়িয়ে পড়া সিমেন্টের বস্তা

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাকটি। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকটির ছাদে যাত্রী হিসেবে থাকা মোট পাঁচ জন। এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  টাঙ্গাইলে উল্টে যাওয়া ট্রাক

তিনি আরও জানান, হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া পাঁচ জনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা ছয় জনে দাঁড়ায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা