তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১৭:২৩আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:২৪

কুড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মের রৌমারীতে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত হোসেন আলীকে (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার (২৮ মার্চ) নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম এই তথ‌্য নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে শিশুটিকে কোলে নেয় প্রতিবেশী হোসেন আলী। শিশুটিকেতার কাছে রেখেই বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যান শিশুটির মা। পরে শিশুটিকে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করে হোসেন আলী। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হোসেন আলী পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ রাতেই হোসেন আলীকে আটক করে থানায় নেয়।

চিকিৎসকের বরাদ রৌমারী থানার ওসি জানান, প্রাথ‌মিকভা‌বে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনা‌রেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের