নাটোরে দোকানে সামাজিক দূরত্বে থেকে কেনা-বেচা

নাটোর প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ২৩:৪৬আপডেট : ২৮ মার্চ ২০২০, ২৩:৫৪

ক্রেতা-বিক্রেতার মাঝে দূরত্ব নিশ্চিতে রশি টানানো হয়েছে করোনাভাইরাস প্রতিরোধ, বিস্তার ও সংক্রমণরোধে নাটোরে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে প্রশাসন। এ ব্যাপারে জরিমানা শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতিত বন্ধ রয়েছে অন্যান্য দোকান ও হাট-বাজার। শনিবার (২৮ মার্চ) দেখা গেছে, দোকানে যাতে নির্ধারিত দূরত্ব বজায় রেখে কেনাবেচা হয় সেজন্য তৈরি করা হচ্ছে দূরত্ব বলয় ও দূরত্ব বাধা।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন দোকানি তাদের দোকানের সামনে রঙ দিয়ে দূরত্ব বলয় করেছেন যেখানে দাঁড়িয়ে ক্রেতারা পণ্য কিনছেন। আবার কিছু কিছু দোকানি ক্রেতার সঙ্গে দূরত্ব রাখতে পাটের তৈরি দড়ি বা রশি দিয়ে দোকানের সামনে বাধা সৃষ্টি করেছেন।  তবে একসঙ্গে বেশি খদ্দের যাতে দোকানে ভিড় না করে সেজন্য প্রশাসনের পাশাপাশি দোকানিরাও ব্যবস্থা গ্রহণ করছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যার কিছু আগে দিঘাপতিয়া হাট বন্ধ করা হয়েছে। এদিকে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী জানান, শনিবার সকালে নলডাঙ্গা হাটে দূরত্ব বজায় না রাখায় সিয়াম হার্ডওয়্যারের মালিক সুমন খান সহ চার জনকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের