কালীগঞ্জ ও আদিতমারীতে সমাজকল্যাণ মন্ত্রীর সহায়তা পেলো ১৫৬ পরিবার

লালমনিরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৮:২৮আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৮:৪২

একটি পরিবারকে সহায়তার প্যাকেট দেওয়া হচ্ছে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশফেরত ১১৬ ব্যক্তিসহ ১৫৬টি পরিবারকে নিজস্ব তহবিল থেকে সহায়তা দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সোমবার (৩০ মার্চ) বাড়ি বাড়ি গিয়ে আপেল, মালটা, মুড়ি, চিড়া, মাস্ক, পেয়ারা, বিস্কুটসহ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। জেলার আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন, ওসি সাইফুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ও ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‌'কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে থাকা ৯৪ জন প্রবাসী ও তাদের পাশের বাড়িসহ মোট ১৩৪টি পরিবারের ঘরে ঘরে মন্ত্রীর সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।'

কলীগঞ্জের ইউএনও রবিউল হাসান বলেন, 'সমাজকল্যাণ মন্ত্রীর পাঠানো মানবিক উপহারের প্যাকেটগুলো হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের সামাজিক দূরত্ব বজায় রাখারও অনুরোধ জানানো হয়েছে।'

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‌'আপেল, মালটা, মুড়ি, চিড়া, মাস্ক, পেয়ারা, বিস্কুট, সাবান, আঙুর—এরকম ১০ আইটেমের পণ্যের প্যাকেট হোম কোয়ারেন্টিনে থাকা ২২টি পরিবারকে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের খোঁজখবর নেওয়া হয়েছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের