ওসমানী মেডিক্যালে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র ও কিট পৌঁছেছে

সিলেট প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ২২:৪৮আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:৫২

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনাভাইরাস পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর মেশিনসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং ৫০০ কিট পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) এসব যন্ত্রপাতি ও কিট হাসপাতালে পৌঁছায়। তবে আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো প্রস্তুত করতে সময় লাগায় আগামী সপ্তাহ থেকে এখানে পরীক্ষা করা হবে। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় জানান,  হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে লাইব্রেরি কক্ষে এসব যন্ত্রপাতি স্থাপনের জন্য ল্যাব তৈরির কাজ চলছে। আমাদের কাছে এখন ৫০০ কিট রয়েছে। সেই সঙ্গে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের আরও পাঁচ হাজার কিট দেবে বলে জানিয়েছে।

তিনি বলেন, ‘প্যাথলজিস্ট বিভাগের স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর তারা যাদের নির্ধারণ করবেন তারাই ল্যাবে কাজ করবেন। ল্যাবে যারা কাজ করবেন তাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামও দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের