করোনাক্রান্ত সন্দেহ থাকলে সৎকার করবে চসিক ও ইফা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২০, ২২:৩৬আপডেট : ৩১ মার্চ ২০২০, ২২:৪৬

চট্টগ্রাম চট্টগ্রাম করোনা সন্দেহে কেউ মারা গেলে তার দাফন ও দাহ করার দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। মঙ্গলবার (৩১ মার্চ) সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার (২৯ মার্চ) নগর পুলিশের আহ্বানে সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিদের সভায় করোনা পরিস্থিতি প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রামে করোনা সন্দেহে থাকা কেউ মারা গেলে তার দাফন ও দাহ কীভাবে হবে সেটি নিয়ে আলোচনা হয়। সভায় কেউ করোনা সন্দেহে মারা গেলে তার দাফন ও দাহর বিষয়ে এ সিদ্ধান্ত হয়। এই ক্ষেত্রে চসিক ও ইফা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পন্থা অনুযায়ী দাফন ও দাহ করবে।’

তিনি আরও বলেন, ‘নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর এলাকার একটি খোলা জায়গায় করোনা আক্রান্তদের মরদেহ দাফন করা হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে সিটি করপোরেশন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এই ক্ষেত্রে যার যার ধর্মীয় রীতিতে দাফন ও দাহ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী