করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাজবাড়ী থেকে ঢাকায় পাঠানো বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২৩:০৭আপডেট : ৩১ মার্চ ২০২০, ২৩:০৯

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাজবাড়ী থেকে ঢাকায় পাঠানো বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে ঢাকায় পাঠানো সেই ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে তিনি মারা যান বলে জানা গেছে।  তার নাম আক্কাস সরদার (৬০)। তিনি রাজবাড়ীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টিএনটি পাড়ার বাসিন্দা।

আক্কাস সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আক্কাস সরদার নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি শ্বাসকষ্ট, ঠাণ্ডা, জ্বর, কাশি নিয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। হাসপাতাল থেকে পরীক্ষা ও সার্বিক পর্যবেক্ষণ শেষে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।  তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে অন্যত্র চিকিৎসা নেওয়ার কথা বলে ফিরিয়ে দেওয়া হয়। রাজবাড়ীতে ফেরত নিয়ে আসার সময় তার মৃত্যু হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী