খুলনার বানরগাতী কাঁচা বাজারে আগুনে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ০৪:৫৮আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৪:৫৯

 

খুলনা শহরের একটি কাঁচা বাজারে লাগা আগুন খুলনা মহানগরীর বানরগাতী কাঁচা বাজারে আগুন লেগে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত একটার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র স্টেশন অফিসার সায়েদুজ্জামান ঘটনার নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নেতৃত্বে মহানগরীর বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেণ্টায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় নিবাসী মো. সোহেল জানান, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমেই ঘটনাস্থলে আসে। এরপর আরও দুইটি ইউনিট আসে। চারটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে দেড় শতাধিক দোকান ঘর রয়েছে বলে তিনি জানান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি