১৭শ’ পরিবারকে সহায়তা ও ১০০ পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৬:২২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৬:২২

পরিবেশমন্ত্রীর উদ্যোগে পিপিই বিতরণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনি এলাকা মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১৭শ’ অসহায় পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ শুরু হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১ শ’ পরিবার এবং জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৬শ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই করে কেজি ডাল দেওয়া হয়।

এর আগে পরিবেশমন্ত্রীর নিজ উদ্যোগে করোনাভাইরাস থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস, হাসপাতাল, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একশ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ উপলক্ষে এক ভিডিও বার্তায় পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতোমধ্যে দরিদ্র, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সাহায্য বিতরণ করেছে। অসহায় মানুষের জন্য সরকারের এ ত্রাণ সহায়তা চলমান থাকবে।’

তার নির্বাচনি এলাকার জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই আপনাদের পাশে আছি, আল্লাহর রহমতে আমার এলাকার কেউ না খেয়ে থাকবে না।’

জরুরি প্রয়োজন ছাড়া কোনও অবস্থায়ই ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘একান্ত প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। সবার সহযোগিতায় সরকার করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হবে।’ 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম