ফেনীতে জ্বর-শ্বাসকষ্টে শ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২৩:১৯আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২৩:২১

 ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টে গ্রিল কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের নিজ বাড়িতে লোকমান হোসেন রিপন (২৯) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ওই বাড়ির প্রতি প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে ওই যুবকের মৃত্যুর পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে রাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই জাফর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, পাঁচ দিন আগে লোকমানের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে সোমবার (৩০ মার্চ) তার স্বজনরা ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়, পরে বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। রাত ১০টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী