হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১২:১৮আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:১৮

সুনামগঞ্জ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় জয়নাল আবেদীন (২৮) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যান। চিকিৎসক ও স্থানীয়রা বলছেন, তার করোনা আক্রান্ত হওয়ার কোনও উপসর্গ ছিল না।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নিহতের স্বজনরা জানান, তিনি গত ১৮ মার্চ ওমান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দেশে আসেন। দেশে আসার পর থেকে তিনি স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে হোম কোয়ারেন্টিনে ছিলেন। আজ তার হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সকালে তার তীব্র পেটে ব্যাথা শুরু হলে গ্রামের ডাক্তার আরজু মিয়া তাকে দুটি ইনজেকশন দেওয়ার পর তিনি মারা যান।

মান্নারগাও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাব্বির আহমদ বলেন, ‘জয়নাল গেল দুই বছর যাবত ওমানে বসবাস করছিলেন। ১৮ মার্চ তিনি বাড়িতে আসেন। এসময় তার কোনও অসুস্থতা ছিল না। তবে পরিবারের লোকজন জানান তিনি পেটের পীড়ায় আক্রান্ত ছিলেন।’

জালালপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি মো. কামাল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তার শরীরের করোনা ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ছিল না।’ পেটের পীড়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘লিভারের রোগের কোনও কাগজপত্র নিহতের পরিবারের কাছে নেই। ধারণা করছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম