করোনায় সৌদি আরবে নড়াইলের চিকিৎসক আফাক হোসেনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৭:১০আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৭:১৬

চিকিৎসক আফাক হোসেন বাচ্চু সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ার বাসিন্দা অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আফাক হোসেন বাচ্চু (৬২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আফাক হোসেনের সহপাঠী নড়াইল দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) আফাক হোসেনকে সৌদি আরবের ওহুদ পাহাড়ে দাফন করার কথা রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে অর্থোপেডিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন আফাক হোসেন বাচ্চু। করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসা কয়েকজনকে চিকিৎসা দেন তিনি। পরে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন। তাকে সৌদি আরবের করোনা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হলে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

ডা. আফাক মাছিমদিয়া গ্রামের আমজাদ হোসেন মাস্টারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. আফাক হোসেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হয়ে এমবিবিএস পাস করেন। চিকিৎসা সেবায় অর্থোপেডিক বিভাগে বিশেষ প্রশিক্ষণ নিয়ে তিনি দীর্ঘদিন ইরানে চিকিৎসা সেবা দিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের