সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৭ যুবককে অর্থদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ০০:৩৯আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:৪১

জরিমানা গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে কাশিয়ানী থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ৭ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন,  মো. আসাদ বিশ্বাস(২৬), মো. বাবুল বিশ্বাস (২৮), মো. সাদ্দাম শেখ (৩০), হাসানুর বিশ্বাস (২৬), আলামিন (২৬), মিন্টু বিশ্বাস (৩০) ও মো. কাশেম(৩০)। এদের সবার বাড়ি একই উপজেলার বরাশুর আদর্শ গ্রামে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ জানান, ওই ৭ যুবক সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছিলেন।

অপরদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী বাজারে ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফজুর রহমান।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম