বিনামূল্যে বিতরণ হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৮:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০০:২১

বিনামূল্যে বিতরণ হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলায় খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপির সহযোগিতায় এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাশের নেতৃত্বে ১০ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত টিম দুটি ল্যাবে এই কার্যক্রম পরিচালনা করছেন।

প্রথম পর্যায়ে তারা ১০০ মিলিলিটারের সাড়ে ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে। স্যানিটাইজার তৈরিতে সার্বক্ষণিক সমন্বয়ক হিসেবে কাজ করছেন খুলনার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মো. ইকবাল হাসান।

তিনি জানান, এসব হ্যান্ড স্যানিটাইজার ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশসহ যারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন; তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম