সর্দি-জ্বরে মারা যাওয়া দোকানি করোনায় আক্রান্ত ছিলেন

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ০৫:৩০আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৫:৩০

মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে নিজ বাড়িতে সর্দি ও জ্বর নিয়ে মারা যাওয়া দোকানি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। রবিবার (৫ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

তিনি বলেন, 'ঢাকা থেকে ফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া দোকানি করোনা পজিটিভ ছিলেন। মৌলভীবাজার জেলায় এই প্রথম কোনও ব্যক্তি করোনা পজিটিভি শনাক্ত হলেন। শনিবার (৪ এপ্রিল) মারা যাওয়া সেঞ্জু মিয়া (৪০) মুদি দোকানদার ছিলেন।

সিভিল সার্জন জানান, সেখানে বাড়ির আশপাশের ৬১ জনকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া আছে। ওই বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছিল।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশিম বলেন, 'ওই বাড়ি শনিবারে লকডাউন করা হয়েছে। এখন আকুয়া গ্রামটি লকডাউন করা হবে।'

মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, 'মারা যাওয়া ব্যক্তি স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 'সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ডিসি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম