ঝালকাঠিতে করোনা সন্দেহে দুইজনকে হাসপাতালে ভর্তি, আরও ৭ জনের নমুনা সংগ্রহ

ঝালকাঠি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ০৪:০২আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৪:০৫

ঝালকাঠি

ঝালকাঠিতে করোনাভাইরাস সন্দেহে দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাদের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এদের একজনের বাড়ি নলছিটি পৌরসভার মালিপুর এলাকায়, অপরজনের বাড়ি কাঁঠালিয়া উপজেলার আনলবুনিয়া গ্রামে। এরা দুইজনই জ্বর, সর্দি, কাশি, বুকে ও গলাব্যথায় আক্রান্ত।

জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার সকালে ঝালকাঠি থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে জেলায় ১৩ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এখন পর্যন্ত এদের করোনা পরীক্ষার কোনও রিপোর্ট আসেনি। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের