টাঙ্গাইল জেলা লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৬:৪১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৯:৫৪

লকডাউন করোনাভাইরাস সংক্রমণ রোধে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। লকডাউন চলাকালে টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট থাকবে। শহরে বা জেলার বিভিন্ন উপজেলায় গণপরিবহন ও কোনও ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। কাউকে বাইরে যেতেও দেওয়া হবে না। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘সব সীমান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে আজ মঙ্গলবার বিকাল ৪টা থেকে টাঙ্গাইল জেলা লকডাউনের আওতায় থাকবে। টাঙ্গাইল জেলা ও শহরে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যানসহ সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ওষুধ, খাদ্য পণ্যবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, সংবাদকর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এ ঘোষণার আওতায় পড়বে না। তবে মহাসড়ক দিয়ে কেউ শহরে বা উপজেলায় প্রবেশ করতে পারবে না।’ 

গোপালপুর উপজেলার দক্ষিণপাথালিয়া গ্রামের অধিবাসীরা মঙ্গলবার সকালে নিজ উদ্যোগে গ্রামটি লকডাউনের ঘোষণা দেন সভায় উপস্থিত ছিলেন–জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, লে. কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম