কালীগঞ্জ হাসপাতালে শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৭:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৭:১১

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আব্দুল কাইয়ুম (৬৫) নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে মার যান তিনি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সঞ্জয় দত্ত এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে নিহত আব্দুল কাইয়ুমের জ্বর বা সর্দি-কাশি ছিল না বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. সঞ্জয় দত্ত জানান, নিহত আব্দুল কাইয়ুম শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এল প্রাথমিক চিকিৎসা শেষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয় তাকে। ভর্তির সময় তিনি তার পিতার নাম মৃত আব্দুল রশিদ ও বাড়ি গাজীপুরে বলে জানিয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, 'আমাদের কাছে মনে হচ্ছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। নিহত বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের