চুয়াডাঙ্গা শহরের একটি মহল্লা স্বেচ্ছায় লকডাউন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:০০

সবাইকে সতেনতার আহ্বান জানিয়ে দেয়াল লিখন  নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া এলাকা স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছেন স্থানীয়রা। ওই মহল্লার প্রত্যেকটি প্রবেশপথে দেওয়া হয়েছে বাঁশের প্রতিবন্ধক ও চেকপোস্ট। মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত ওই মহল্লায় কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওই এলাকায় মোট ৩১টি বাড়ি এই লকডাউনের আওতায় আছে। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কোর্টপাড়ার বাসিন্দা রাজীব বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত তাদের মহল্লায় করোনা রোগী শনাক্ত না হলেও সতর্ক হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা এ উদ্যোগ নিয়েছেন। বাইরে বের হতে না পারা লোকজনকে জরুরি কাজে সহায়তা করছেন ওই এলাকার স্বেচ্ছাসেবকরা।

মহল্লার দেয়ালে দেয়ালে ‘আসুন আমরা নিজে সচেতন হই/পরিবার এবং মহল্লাবাসীকে সচেতন করি’, ‘জরুরি প্রয়োজন ছাড়া এ এলাকায় প্রবেশ বা বাহির না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে’ এ ধরনের লেখা দেখতে পাওয়া গেছে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম