৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হলো ২ লাখ টাকায়

পিরোজপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১১:০১আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২১:২৮

৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হলো ২ লাখ টাকায় পিরোজপুরের কাউখালীর কঁচা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৪০০ কেজি ওজনের একটি সামুদ্রিক শাপলাপাতা মাছ। মাছটি বাজারে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার রাতে মাছটি বেকুটিয়া গ্রামের জেলে পিন্টুর জালে ধরা পড়ে। এই সংবাদ পেয়ে কাউখালীর সততা ফিশ (আড়তদার) তা কিনে বুধবার বাজারে তোলে। এ সময় করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে শত শত মানুষ মাছটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন।

কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, ‘সংবাদ পেয়ে বাজারে উপস্থিত হয়ে মাছটি উপজেলার উত্তর বাজার বালুর মাঠে নিয়ে বিক্রি করার নির্দেশ দেই। এ সময় ক্রেতাদের নামের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।’  

সততা ফিশের মালিক জানান, বাজারে মাছটি প্রতিকেজি ৫০০ টাকা দরে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী