করোনার উপসর্গ নিয়ে আখাউড়ায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৩:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৩:৪৭

ব্রাহ্মণবাড়িয়া

করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে এক নারী (৫০) গেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে শ্বশুর বাড়িতে মারা যান। কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ছিল তার।

ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফারুক মিয়া জানান, ওই নারী ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রাণীখারে আসেন। তার স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি চাকরি করেন। বৃহস্পতিবার সকালে ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দাবি করছে স্ট্রোক (উচ্চ রক্তচাপ) করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয়ে কেউ আগে থেকে জানায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম