বঙ্গবন্ধুর খুনি মাজেদের সঙ্গে সম্পর্ক নেই: বোরহানউদ্দিন ছাত্রলীগ সম্পাদক

ভোলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৭:৫৮আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:৪২

 ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুজিব উল্যাহ পলাশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের সঙ্গে ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশের কোনও রক্তের সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মুজিব উল্যাহ।

তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার হওয়ার পর স্থানীয় হাসিব চৌধুরী বাঁধন নামে এক যুবক তার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়ে আমাকে খুনি মাজেদের নাতি বলে দাবি করেন। এছাড়াও তিনি ঢাকার বিভিন্ন সাংবাদিকের কাছে ভুল তথ্য দিয়ে রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য পরিকল্পিতভাবে সংবাদ প্রচার করেন।

মুজিব উল্যাহ পলাশ আরও জানান, তার পিতা অজিউল্ল্যাহ বিশ্বাস স্বাধীনতার আগে থেকে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তার পরিবার স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। খুনি ক্যাপ্টেন মাজেদের সঙ্গে তাদের কোনও রক্তের সম্পর্ক নেই বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাসান মুন্না, পলিটেকনিক্যাল ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান বাপ্পাসহ অনেকে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে