নারায়ণগঞ্জ থেকে ফেরার পর করোনা শনাক্ত, ২০ বাড়ি লকডাউন

নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১১:০১আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১১:০৫

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশিপাড়া গ্রামের এক যুবক (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনার উপস্থিতি মিলেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়িসহ আশেপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে যেসব বাড়ির লোকজন এসেছেন, তা শনাক্তের কাজ চলছে। বর্তমানে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।

খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী জানান, ওই যুবক গত ৬ এপ্রিল জ্বর নিয়ে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। তিনি চাষাড়ায় সুগন্ধা নামের একটি হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এরপর গ্রামবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ইউনিটে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধায় নমুনা পরীক্ষায় প্রতিবেদনে তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম