ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামে পালালেন সুস্থ মানুষ!

নোয়াখালী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১১:১০আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১১:৩২

নোয়াখালী

ঢাকার ভবনের ফ্লাটে একজন প্রতিবেশীর করোনা শনাক্ত হওয়ার পর ভয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সে পরিবার নিয়ে নোয়াখালীর নিজ গ্রামে পালিয়ে আসেন ব্যবসায়ী ব্যবসায়ী মোশাররফ হোসেন কাঞ্চন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাতে তার ফেরার খবর স্থানীয়রা পুলিশকে জানান। এরপর ওই বাড়িসহ পুরো লকডাউন করে দেওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নূরনবী চেয়ারম্যানের বাড়িসহ ওই এলাকা লকডাউন করে।

পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীব হাসান জানান, ঢাকার মগবাজারে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন ব্যবসায়ী মোশাররফ হোসেন কাঞ্চন। ওই ভবনের একটি ফ্লাটে বুধবার বিকালে একজন করোনা রোগী ধরা পড়েন। খবর পেয়ে রাতেই একটি আ্যম্বুলেন্স ভাড়া করে নিজে অসুস্থ রোগী সেজে পুরো পরিবারকে নিয়ে ঢাকা ছাড়েন মোশাররফ। বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে আসেন তিনি। সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে সুধারাম মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। বিকালে পুলিশ ওই বাড়িতে গিয়ে বাড়িসহ এলাকাটি লকডাউন করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির উদ্দিন বলেন, 'ঢাকা থেকে গোপনে পরিবার নিয়ে পালিয়ে আসায় তার স্বজন পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরের নূরনবী চেয়ারম্যানের বাড়িসহ (সাবেক চেয়ারম্যান)  পুরো এলাকা লকডাউন করা হয়েছ। যাতে কেউ ওই বাড়িতে যেতে না পারে এবং বাড়ি থেকে বের না হয় তা নিশ্চিত করতে সেখানে লাল পতাকা ওড়ানো এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি