শাহজাদপুরের চার ইউনিয়ন লকডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০০:১৫আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০০:১৫

সিরাজগঞ্জ করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজানা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ কমিটির সভাপতি মো. শামসুজ্জোহা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শাহজাদপুর উপজেলার কৈজুরি, গালা, পোরজানা, হাবিবুল্লাহ নগর

ইউনিয়নে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস ও অন্যান্য পেশার মানুষ সড়ক ও নৌপথে আগমন করায় করোনার ভাইরাস সংক্রামক ঝুঁকি

মোকাবিলায় উল্লিখিত চারটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হলো। এই চারটি ইউনিয়নে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চারটি ইউনিয়নে কেউ প্রবেশ করতে ও বের হতে পারবে না।

ইউএনও মো. শামসুজ্জোহা  জানান, করোনা ভাইরাসের কারণে ঢাকা ও নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষণা করায় এখানে কর্মরত বিপুল সংখ্যক গার্মেন্টসকর্মী নৌপথে

শাহজাদপুরে আসছেন। করোনার ভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবিলায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত চারটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক