বকশীগঞ্জে ৫ হাজার কেজি সরকারি চালসহ আটক ১

জামালপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৬:০৬আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৭:২১

জামালপুর জামালপুরের বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ হাজার কেজি (দুশ’ বস্তা) সরকারি চালসহ নুর কালাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বকশীগঞ্জ মধ্যবাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাউলসহ তাকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নুর কালাম বকশীগঞ্জ পৌর এলাকায় পাখিমারা গ্রামের জমশের আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ খন্দকারকে বিষয়টি অবহিত করা হয়। তিনি বকশীগঞ্জ থানা পুলিশের একটি টিম পাঠিয়ে চালসহ ব্যবসায়ী নূর কামালকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটক নুর কামাল অবৈধভাবে চাল রাখার কথা স্বীকার করেছেন।

ওসি জানান, উদ্ধারকৃত চাল বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবেন
চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন