চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ১৯:২৫আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৯:২৫

বন্যার মধ্যে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেননি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধু ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ পরীক্ষা হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘না না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না।

প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনও কথা নেই।

গত ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রামের ৫ জেলা বাদে) এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ১৪ জুলাই সারা দেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
সর্বশেষ খবর
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
‘হট লিটারাতি’ : বই পড়া কি এখন শুধু দেখানোর বিষয়?
‘হট লিটারাতি’ : বই পড়া কি এখন শুধু দেখানোর বিষয়?
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন