নন্দীগ্রাম থেকে ১৬৮ বস্তা চালসহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ০৭:০২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৭:১৭

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস নন্দীগ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চালসহ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শনিবার (১১ এপ্রিল) মধ্যরাতে চালসহ তাদের গ্রেফতার করেন। র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতারা হলেন নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারের মৃত মনসুর রহমানের ছেলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও তার সহযোগী তারাটিয়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী।

র‌্যাব সূত্র জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস দু’বছর আগে খাদ্য অধিদফতরের ডিলার ছিলেন। তার ডিলারশিপ মিলন সরদার নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে শনিবার রাতে আনিসুর রহমান আনিসের শিমলা বাজারের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে ৫৮ বস্তা ও তার টিভি-ফ্রিজের শো-রুমে ১১০ বস্তা চাল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান আনিস জানিয়েছেন, চালগুলো ডিলার মিলন সরদার রেখে গেছেন। চালগুলো জব্দ ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করা হয়। পরে তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলীকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার আরও জানান, আনিসুর রহমান আনিস, আনসার আলী ও ডিলার মিলন সরদারের বিরুদ্ধে মামলা হবে।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, তার সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বাড়ি ও শোরুমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চাল পাওয়া গেছে। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে চাল চুরির সঙ্গে জড়িতদের কোনও ছাড় নেই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের