‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা

জবি প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ০১:৫৩আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শের আলীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে পেরেকযুক্ত কাঠের তক্তা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। তিনি নিজেকে বাঘা উল্লেখ করে ওই শিক্ষার্থীকে হুমকি দিয়ে বলছেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলবো।’

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী এ দাবি করেন। তিনি মঙ্গলবার প্রক্টর অফিসে এই বিষয়ে অভিযোগ জমা দেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসানান আল আবিত (সাবায়েত)। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) শিক্ষার্থী।

শের আলী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের (আইএমএল) ১৮ ব্যাচের শিক্ষার্থী। এ ছাড়া একই ঘটনায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধনসহ কয়েকজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগে তার ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলার কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আবিত জানান, ঘটনার দিন রাত আনুমানিক ১২টার পর তিনি তার ছোট ভাই, হবু স্ত্রী এবং ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। একপর্যায়ে হবু স্ত্রীর সঙ্গে সামান্য মনোমালিন্য হলে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে তার ছোট ভাই ও বন্ধু তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।

এ সময় মোটরসাইকেলে করে সেখানে আসেন আইএমএলের শিক্ষার্থী শের আলী ও ভূগোল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন। কোনও কিছু না জিজ্ঞেস করেই তারা আবিতের ছোট ভাই ও তার বন্ধুকে মারধর শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে আবিতের হবু স্ত্রী এগিয়ে এসে তাদের সবাই একই পরিবারের সদস্য বলে জানালেও হামলা থামেনি। বরং শের আলী অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

শোরগোল শুনে আবিত ঘটনাস্থলে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয়। পরে পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে শের আলী তাকে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তিনি বলেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব।’

অভিযোগে আরও বলা হয়, হামলার ঘটনায় ১৮তম ব্যাচের শাওন, ২০তম ব্যাচের রাব্বিসহ আরও কয়েকজন অংশ নেন। এ সময় ভুক্তভোগীর হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাকেও পেরেকযুক্ত তক্তা দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। ঘটনার পর তিনি মারাত্মক মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

প্রক্টরের কাছে দেওয়া অভিযোগে আবিত বলেন, ‘আমার ও আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই মর্মান্তিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রক্টর মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে আবিদ হাসান বাধন বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম, সেখানে শের আলীও ছিল। কিন্তু আমি তাকে মারিনি। তাকে শের আলী মেরেছে।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শের আলী বলেন, ‘ঘটনার প্রকৃত চিত্র জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা উচিত। অভিযোগে যে মারধর ও হেনস্তার কথা বলা হয়েছে, তা সঠিক নয়। বরং ঘটনাস্থলে সাবায়েতই আমাকে মারধর করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। প্রশাসনের তদন্তে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি জেনেছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে যদি সংশ্লিষ্ট ব্যক্তি দোষী প্রমাণিত হন, তাহলে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘অভিযোগটি প্রশাসন আমলে নিয়েছে। সংশ্লিষ্টদের ডেকে তাদের বক্তব্য নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত অন্যদের সঙ্গেও কথা বলা হবে। অভিযুক্ত শের আলীকে আগামীকাল তলব করা হয়েছে। তার বক্তব্য শোনার পর প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

উল্লেখ্য, এর আগেও শের আলীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের আশপাশের থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। কিন্তু তিনি সে অভিযোগ অস্বীকার করেন।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা