প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন হাজার পিপিই দিয়েছে অলিলা গ্রুপ

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৭:১৫ আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৭:১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন হাজার পিপিই দিয়েছে অলিলা গ্রুপ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে তিন হাজার পিপিই প্রদান করেছেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসব পিপিই তুলে দেওয়া হয়।

অলিলা গ্রুপের ডেপুটি ম্যানেজার ড্যানিয়েল দেওয়ান জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন হাজার পিপিই প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের হাতে চারশ' পিপিই প্রদান করা হয়। পাশাপাশি জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের প্রত্যন্ত এলাকার অবহেলিত মানুষের মধ্যে ১০ হাজার খাদ্যসামগ্রীসহ মুখে ব্যবহারেরর মাস্ক বিতরণ অব্যাহত আছে।

অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, 'দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করতেপ্রতিজ্ঞাবদ্ধ।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন
হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন
এনসিপি-জামায়াত জোটে ভাঙনের সুর: গুঞ্জন নাকি সত্য?
এনসিপি-জামায়াত জোটে ভাঙনের সুর: গুঞ্জন নাকি সত্য?
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি