হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এরপর তার বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে ১৭ বছরের এক কিশোর সর্দি, জ্বর ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তাকে সিলেটে রেফার্ড করা হলে আত্মীয় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর বিকালে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।
ওসি আরও বলেন, নমুনা পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।








