বকেয়া বেতনের দাবিতে ওয়েস্টার্ন মেরিনে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২০, ২১:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:৪৫

চট্টগ্রাম

চার মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটির মূল ফটকে দফায় দফায় এই বিক্ষোভ হয়।

শ্রমিকরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি গত চার মাস ধরে তাদের কোনও বেতন-ভাতা প্রদান করেনি। ১৭ মাসের ওভার টাইমও বকেয়া রয়েছে।

প্রতিষ্ঠানটির মেকানিক্যাল লজিস্টিক সেকশনে কমর্রত ঝুলন বডুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা চারশ জনের মতো শ্রমিক ওয়েস্টার্ন মেরিনে কাজ করি। গত ডিসেম্বর থেকে মালিক পক্ষ আমাদের কোনও বেতন-ভাতা দিচ্ছেন না। বেতনের জন্য আমরা বারবার জানানোর পরও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের বেতন না দিয়ে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছেন এমডি। আমাদের গত ১৭ মাসের ওভারটাইমও বকেয়া রয়েছে।'

পেইন্টার সেকশনে কর্মরত আবু বশির বলেন, 'আমরা বেতন ভাতার দাবিতে গত এক সপ্তাহ কারখানার ভেতরে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করেছি । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় আজ প্রতিষ্ঠানটির মূল ফটকের বিক্ষোভ করেছি। যতদিন পর্যন্ত আমাদের বকেয়া বেতন পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।'

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসানের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করা হয়েছে, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু কাউকে পাওয়া যায় নি। আন্দোলরত শ্রমিকদের তালিকা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের