মদ বিক্রি ও সাংবাদিক নির্যাতন, ২৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ০৩:২২আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১২:৩০

মদ বিক্রি ও সাংবাদিক নির্যাতন, ২৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি মদ বিক্রি ও সাংবাদিক নির্যাতন, ২৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

 বরিশালে অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের পর এবার ২৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেন। রবিবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি নোটিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতেরর ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত অফিস আদেশে ২৫ জনকে দেশের বিভিন্ন প্রান্তে ২৬ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

২৫ জনের মধ্যে পরিদর্শক পদে তিন জন, উপ-পরিদর্শক পদে চার জন, সহকারী উপ-পরিদর্শক পদে পাঁচ জন, সিপাহী পদে ছয় জন, হিসাবরক্ষক পদে এক জন, ড্রাইভার পদে দুই জন, কম্পিউটার অপারেটর, ওয়ারলেস অপারেটর, অফিস সহায়ক ও অফিস সহকারি পদে এক জন করে রয়েছেন।

এর আগে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম হাফিজুর রহমানকে পৃথক আদেশে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।

প্রসঙ্গত, শনিবার (১৮ এপ্রিল) লকডাউন উপেক্ষা করে জনসমাগম এবং অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরেরর সংশ্লিষ্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরামান ছবি নিতে যান। এ সময় সেখানে উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করে।

আরও খবর: 

অফিসে মদ বিক্রি ও সাংবাদিক নির্যাতন: অতিরিক্ত পরিচালকের শাস্তি শুধুই বদলি 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ