সিংড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ-যুবলীগ

নাটোর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৩:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৩:৫৫

ধান কাটছেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় নাটোরের সিংড়ায় কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সিংড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদমা এলাকার পূর্বপাড়ার কৃষক মিঠুর জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন তারা।

সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, মোট ৪৫ জন নেতাকর্মী এই কাজে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণা ও নেতৃত্বে এই টিম ধান কাটার কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, বুধবার থেকে ২০ জনের দুটি দল উপজেলার বিভিন্ন ক্ষুদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌঁছে দেবে। উপজেলার সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত তাদের এই উদ্যোগ চলবে।

উপকারভোগী কৃষক মিঠু এমন সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম