বগুড়া লকডাউন

বগুড়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৬:৪৪ আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:৪৪

বগুড়া

করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়া জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। সিভিল সার্জনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, 'করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সকালে এক জরুরি বৈঠকে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট অন্যদের আবেদনে পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন চলাকালে এই জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ। জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও রেলপথে অন্য কোনও জেলা বা উপজেলা হতে কেউ প্রবেশ করতে বা এই জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেন না। জেলার ভেতরে অন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া সব ধরনের গণপরিবহণ, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য সংগ্রহ, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, ওষধু শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি ]সেবা এর আওতা বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিভিল সার্জন গওসুল আজিম বলেন, 'অন্য জেলার মতো লকডাউনের সব শর্তই মানা হবে।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি
ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই