কুমিল্লায় করোনা আক্রান্ত ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। নিহত মকবুল হোসেন (৬০) জেলার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের বাসিন্দা। তিনি নিজ গ্রামেই করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জালাল উদ্দিন।
তিনি জানান, মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি ঘটলে রবিবার সন্ধ্যায় তাকে অজ্ঞান অবস্থায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন। রাতেই ওই ব্যক্তি মারা যান। পরবর্তীতে পরীক্ষা তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তাকে ঢাকার একটি গোরস্থানে দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার লুটেরচর গ্রামটি লকডাউনে আওতায় আনা হয়েছে। সবাইকে সতর্ক ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।







