সিংড়ায় ১৫০ হেক্টর জমির ধান নষ্টের আশঙ্কা

নাটোর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ০৯:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৯:৫১

নাটোরে শিলাবৃষ্টি নাটোরের সিংড়া উপজেলার তিনটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রায় ১৫০ হেক্টর জমির পাকাধান নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। তবে স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ আরও বাড়বে। বুধবার বিকালে এই শিলাবৃষ্টি হয়।

উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরের পর উপজেলার ছাতারদিঘী, রামানন্দ-খাজুরা ও শুকাশ ইউনিয়নে শিলাবৃষ্টি হয়। ২-৩ মিনিটের মতো স্থায়ী হয় এই শিলাবৃষ্টি। এতে সংশ্লিষ্ট এলাকার ১৫শ হেক্টর জমির অন্তত ১০ ভাগের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। শিলাবৃষ্টিতে মূলত ধানের ক্ষতি হলেও বাড়িতে অনেকের সবজির ক্ষতির তথ্যও তিনি পেয়েছেন। বৃহস্পতিবার সরেজমিনে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। নাটোরে শিলাবৃষ্টি

রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন, ‘শিলাবৃষ্টিতে বহু কৃষকের ক্ষতি হয়েছে। অনেক দিনমজুরের কাঁচা ঘড় বাড়ি ভেঙে গেছে।’ 

ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ জানান, তার ইউনিয়নে রামনগর, ছাতারদিঘী, খন্দকার বড়বাড়ি এলাকায় কৃষকের ধান নষ্ট হয়ে গেছে। শিলাবৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া দমকা বাতাসে ঝরে পড়েছে সজনে ও  গুটি আম। কোনও কোনও বাগানে আম গাছের ডালপালাও ভেঙে পড়েছে। কাঁচা ঘরের অনেক দেয়াল ভেঙে গেছে, উড়ে গেছে ছাউনি। অনেক বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুব্রত কুমার জানান, বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের