দেনা পরিশোধে ব্যর্থ দম্পতি মেটালেন জীবনের সাধ

যশোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৯:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৯:১৬

যশোর

দেনা পরিশোধ করতে না পেরে যশোরের কেশবপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে আত্মহত্যা করেছেন। তারা হলেন- কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসেনা গ্রামের শামিম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৫)।

শুক্রবার (২৪ এপ্রিল) নিহতদের স্বজনরা জানিয়েছেন, সংসারে দেনা হওয়ার কারণে শামিম মানসিকভাবে ভেঙে পড়েন। তাই সকালে সে গামছা দিয়ে আর রেনুকা তার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম জানান, অভাবের তাড়নায় আত্মহত্যা করেনি। তবে তার দায়দেনার পরিমাণ অনেক। শামিম পল্লী বিদ্যুতের ফোরম্যান হিসেবে কাজ করতেন। লেবার আনার ক্ষেত্রে তিনি এই দায়দেনায় জড়িয়ে পড়েন। আজ সকালে তার পাঁচ বছরের শিশুটি পাশেই নানাবাড়িতে চলে যায়। সকালে ওই বাড়িতে রান্নাও হয়েছে। কিন্তু তারা খাওয়া-দাওয়া করেনি। ধারণা করা হচ্ছে, দায়দেনার কারণেই স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন।

কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন বলেন, 'ঋণ ও দায়দেনার কারণে হতাশাগ্রস্ত হয়ে তারা আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ময়নাতদন্তের জন্যে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী